দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে ইরানে অন্তত ২১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং ৪ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
জাতিসংঘ মানবাধিকার প্রধান ভলকার তুর্ক জানান, মৃত্যুদণ্ডগুলো মূলত জাতীয় নিরাপত্তা-সম্পর্কিত অভিযোগের ভিত্তিতে কার্যকর করা হয়েছে। তিনি বলেন, জানুয়ারি ২০২৬-এর বিক্ষোভের ঘটনায় অন্তত নয়জন, বিরোধী গোষ্ঠীর সদস্য হিসেবে অভিযোগে দশজন এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারির পর থেকে ইরানে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট অভিযোগে ৪ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের অনেককে জোরপূর্বক গুম, নির্যাতন এবং অমানবিক ও অবমাননাকর আচরণের শিকার করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
ভলকার তুর্ক বলেন, চলমান সংঘাতের ভয়াবহ প্রভাবের পাশাপাশি ইরানের জনগণের মৌলিক অধিকারও কর্তৃপক্ষের কঠোর দমননীতির কারণে গুরুতরভাবে লঙ্ঘিত হচ্ছে।
সূত্র: সিএনএন
এমএস/